hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১৫

প্রশ্ন-৪১৯: কুফরি সংবিধানের উপর আনুগত্য করলে মুশরিক হয়ে যাবে?

বাংলাদেশের সংবিধান কুফরি মতের উপর প্রতিষ্ঠিত। আর আপনি এই কুফরি সংবিধানের উপর আনুগত্য করতে বলেন। আপনি কি মুসলিমদেরকে মুশরিক বানাতে চান?

উত্তর: আমরা সংবিধানের আনুগত্য করি না। যদি এই সংবিধানের আনুগত্য করলে কুফরি হয় তাহলে সারা বিশ্বের সব মুসলিম কাফের। ইংল্যান্ডের মুসলিম কাফের, ইন্ডিয়ার মুসলিম কাফের, আমেরিকার মুসলিম কাফের, পাকিস্তানের মুসলিম কাফের সবই তো কাফের হয়ে যাবে। তাহলে তো দুনিয়ায় আর কোনো মুসলিম নেই। দ্বিতীয় ব্যাপার হল মুসলিম যখন কোনো কুফরি কথা বলে, যতক্ষণ সম্ভব এটার ভালো ব্যাখ্যা দিতে হয়। গণতন্ত্র যে কুফরি এটা আমার জানা নেই। গনতন্ত্রে কুফরির ব্যবহার আছে। জায়েয ব্যবহার আছে। সমাজতন্ত্র সরাসরি কুফরি আমার জানা নেই। কুফরি আছে, না-কুফরি আছে। ধর্মনিরপেক্ষতাবাদ মূলত কুফরি। সেকুলারিজম কুফরি। কারণ, সেকুলারিজম মানে শুধু ধর্মনিরপেক্ষতা না, বরং সেকুলারিজম মানে ধর্মহীনতা। রাষ্ট্রব্যবস্থাকে ধর্মমুক্ত করা। এটা কুফরি। যদিও কেউ কেউ এর ইসলামি ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। বাঙালি জাতীয়তাবাদের ভেতর কুফরি আছে আমার জানা নেই। বাঙালি জাতীয়তাবাদ কুফরি হলে তো আরবরা সব কাফের। তারা আরব জাতি হিসেবে গর্ব করে। মূল বিষয় হল, এগুলোকে কেউ যদি ইসলামের উপরে স্থান দেয়, কুফরি হবে। আর ইসলামের নিচে রাখলে কুফরি হবে না। আর আমরা কোনো মতবাদের আনুগত্য করতে বলি না। যে সরকার যে দেশে থাকে তার আনুগত্য করতে হয়। আপনার যদি আনুগত্য করতে ইচ্ছা না হয়, করেন না। ইন্ডিয়া তো আরো খারাপ। সেখানকার মুসলিমরা সব কাফের!? তারা সেকুলারিজম চায়। তারা সেকুলারিজমের জন্য পাগল। ইংল্যান্ডের মুসলিমরা সেকুলারিজমের জন্য পাগল।