hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

প্রশ্ন-৩৩: আমার পেটে প্রচণ্ড গ্যাস হয়, ওযু রাখতে পারি না। তো নামায এবং কুরআন তিলাওয়াত কীভাবে করতে পারি?

উত্তর: সালাত আদায় করতে যতটুকু সময় আপনার লাগে অতটুকু সময় যদি আপনি ওযু রাখতে পারেন, তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য নতুন করে ওযু করবেন। আর ওযু অসম্ভব হলে তায়াম্মুম করবেন, যদি শারীরিক কোনো অসুবিধা থাকে। আর শুধু তিলাওয়াত করতে ওযু লাগে না। কুরআনের পিওর কপি ধরতে ওযু লাগে, এটা সাহাবিদের যুগ থেকে একটা সুদৃঢ় মত। সেক্ষেত্রে আপনি তাফসীর বা তরজমাসহ কুরআন পড়বেন, হাতে ধরে পড়বেন কোনো অসুবিধা নেই। আর এমন যদি হয় নামাযের ওই সময়টুকুও আপনি ওযু রাখতে পারেন না, এক্ষেত্রে আপনি মাযুর। ওযু। করে সালাত শুরু করবেন। সালাতের ভেতর ওযু চলে গেলে ওযু করা লাগবে না।