hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫২

প্রশ্ন-২৪৯: বাংলা উচ্চারণ দেখে কুরআন পড়া যাবে কি না জানতে চাই।

উত্তর: না, পড়া যাবে না। বাংলা উচ্চারণ দেখে পড়লে ঈমান চলে যাবে। আপনি যদি আরবি না পড়তে পারেন বাংলা অনুবাদ পড়েন। কুরআন তো সাপের মন্ত্র না। বুঝলাম না, সুঝলাম না, যা পারলাম উচ্চারণ করলাম- এমন না। কুরআন তো একটা ভাষা। একটা কথা। আপনি যখন ‘আলহামদু লিল্লাহ' (হামদ এর হ’ মোটা গলায় উচ্চারণ করা, ১) বলবেন, তখন আল্লাহকে গালি দেয়া হয়। আর যখন আলহামদুল্লিাহ (L১ হ’ এর উচ্চারণ গলার ভেতর থেকে) বলবেন, তখন আল্লাহর প্রশংসা করা হয়। আপনি কুরআন দেখে পড়তে গিয়ে সঠিক উচ্চারণের চেষ্টা করেছেন, ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করবেন। বান্দার চেষ্টা যদি আন্তরিক হয়, আল্লাহ ক্ষমা করেন। কিন্তু আপনি আরবি উচ্চারণ না করে বাংলা দেখে পড়লেন- আ ল আল, হ আ-কার ম হাম, দ হ্রস্ব-উ কার হামদু, এভাবে পড়লে কুরআন তো তিলাওয়াত হবেই না, বরং কুরআন পড়তে গিয়ে ঈমানবিরোধী কথা বলে ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। এ ব্যাপারে সবাই সাবধান থাকবেন। আরবি শিখে পড়ার চেষ্টা করবেন। না পারলে বাংলা অনুবাদ পড়বেন। তাহলে কুরআনের মজা পাবেন।