hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৫

প্রশ্ন-২০২: স্ত্রী মারা গেলে স্ত্রীর লাশ স্বামী দেখতে পারে কি না জানতে চাই।

উত্তর: বিষয়টা আমাদের দেশে জটিল। স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে, এটা সাধারণ কথা। আর স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে কি না এটা নিয়ে বিভিন্ন কথা আছে। আমাদের দেশের হানাফি মাযহাবের মত হল, স্ত্রীর লাশ স্বামী দেখতে পারবে। কারণ, মৃত্যুর সঙ্গে সঙ্গে বিবাহ শেষ। বিবাহ যে শেষ হয়েছে এটার প্রমাণ হল, স্ত্রীর মৃত্যুর পরে স্ত্রীর বোনকে ওই স্বামী বিবাহ করতে পারে। কিন্তু জীবিত থাকা অবস্থায় পারত না। তালাক দিলে অথবা মারা গেলে পারে। এ কারণে হানাফি মাযহাবের আলেমগণ বলেন, স্ত্রী মারা গেলে স্বামী আর তাকে দেখতে পারবে না। স্ত্রী বেগানা মহিলায় পরিণত হবে। তবে হাদীসের আলোকে এই মতটা জোরালো না। হাদীসে আসছে, ফাতেমা রা. মারা গেলে আলি রা, তাঁকে গোসল দেন। আবু বাকার রা.এর স্ত্রী মারা গেলে তিনি তাঁকে গোসল দিয়েছেন। আর ‘না’র পক্ষে যে যুক্তিটা দেয়া হয়, ওটা জোরালো যুক্তি না। কারণ, মৃত্যুর কারণে বিবাহের জাগতিক সম্পর্ক ছিন্ন হওয়া আর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়া- দুটো এক নয় কিন্তু। কেননা, কুরআনে আছে, এই স্ত্রী আবার আখিরাতে বউ হবে। ফলে একেবারে নষ্ট হয়ে গেল, এ রকম মনে হয় না। আল্লাহই ভালো জানেন।