hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১৯

প্রশ্ন-৪২৩: মসজিদে প্রকাশ্য সাহায্য চাওয়া সম্পূর্ণ হারাম। বিষয়টা কতটুকু সহীহ?

এক মসজিদের ইমামের কাছে একজন অসহায় মানুষ অনুরোধ করেছিল, মুসল্লিরা যেন তাকে সাহায্য করেন, তিনি যেন মুসল্লিদের বলে দেন। কিন্তু সেই ইমাম সাথেসাথে মাইকে বললেন, এভাবে মসজিদে সাহায্য চাওয়া সম্পূর্ণ হারাম। বিষয়টা কতটুকু সহীহ?

উত্তর: মসজিদে সাহায্য চাওয়া হারাম এটা আমার জানা নেই। মসজিদে তো সাহায্য চাইতেই পারে। রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে অভাবী মানুষেরা আসত। বা এখনো মসজিদের কাছাকাছি দুস্থ মানুষেরা এসে দাঁড়ায়, সাহায্য চায়। ইমাম সাহেবের কাছে বলা, অনুরোধ করা এটাও ভালো কাজ। ওই ইমাম সাহেব করেন নি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার জানা মতে মসজিদের ভেতরে ইমামকে কষ্টের কথা বলা, এটা নাজায়েয তো নয়-ই; বরং যুগ যুগ ধরে এটা মুসলিমদের সমাজে আছে। এবং ইমামদেরও উচিত সত্যিকারের অসহায় মানুষদেরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করা।