hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১০

প্রশ্ন-২০৭: জোহরের চার রাকআত সুন্নাত নামায না পড়লে কোনো গোনাহ হবে কি?

জোহরের চার রাকআত সুন্নাত নামায না পড়লে কোনো গোনাহ হবে কি। আমাদের নবী (ﷺ) এই সুন্নাত পড়তেন কি না জানতে চাই।

উত্তর: আমাদের নবী (ﷺ) এই সুন্নাত নিয়মিত পড়তেন। ছাড়তেন না। গোনাহের কথা আপনারা কেন বলেন বুঝি না। আমাদের ছাত্ররা বলে, স্যার, তারাবীহ আট রাকআত পড়লে তো গোনাহ নেই! স্যার, সুন্নাত না পড়লে গোনাহ তো নেই! আমি বলি, তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তুমি যদি তোমার ইনকোর্স পরীক্ষা না দাও, এ্যাসাইনমেন্ট দাও, কোনো গোনাহ হবে না। পাশ করে যাবা। শুধু দশ নাম্বার মাইর’ যাবে। গোনাহ হওয়া মানে তো ফেল করা। দশ নাম্বার মাইর যাওয়া তো কোনো গোনাহ না। সোয়াব মাইর যাওয়া। গোনাহ মানে হল ফেল করা। আর সোেয়ব মাইর যাওয়া মানে নাম্বার কাটা যাওয়া। তো তুমি অ্যাসাইনমেন্ট দিবা না, মাত্র দুই নম্বর কাটা যাবে। ওরা বলে, না স্যার, অ্যাসাইনমেন্ট দেব। কত কষ্ট করে দুই নাম্বারের জন্য! স্যার দেয় এক নাম্বার। তো আমরা কোনটা নিয়ে চিন্তা করব? গোনাহ না হওয়া নাকি সোয়াব বেশি হওয়া? এই চিন্তায় আমরা জীবন শেষ করে ফেলছি। আমরা নামায পড়ি কি আল্লাহর জন্য? না। নামায পড়লে আমার লাভ হবে, আমার সোয়ব হবে, আমার বরকত বাড়বে, আমার দুনিয়ার জীবন সুন্দর হবে। আমি আল্লাহকে যতবার ডাকতে পারব ততবার আমার দুআ কবুল হবে। এই জন্য নামায পড়ি। রাসূলুল্লাহ (ﷺ) নিয়মিত এই সুন্নাত পড়তেন। এবং বলেছেন, যারা জোহরের আগে চার রাকআত, জোহরের পরে দুই রাকআত, মোট বারো রাকআত প্রতিদিন সুন্নাত পড়বে- আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে রাখবেন। গোনাহের ব্যাপারটা হল- যদি কেউ প্রয়োজনে মাঝেমধ্যে ছাড়ে, ইনশাআল্লাহ, গোনাহ হবে না। কিন্তু অভ্যাসে পরিণত করলে গোনাহ হবে।