hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

প্রশ্ন-৯১: বিতর নামাযের মধ্যে যে উল্টা তাকবীর দেয়া হয় এটা কতটুকু সঠিক?

উত্তর: কুনুতের আগে যে ‘আল্লাহু আকবার' বলে আমরা রুকুতে না গিয়ে উপরে হাত ওঠাই, এটাকে বাংলাদেশের মানুষ উল্টা তাকবীর বলে। কুনুতের আগে তাকবীর বলা এটা হযরত উমার রাসহ বিভিন্ন সাহাবি থেকে সহীহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল (৪) রুকুর আগে বিতরের কুনুত পড়তেন, এটাও সহীহ প্রমাণিত এবং কুনুতের আগে তাকবীর আল্লাহু আকবার বলা, এটাও প্রমাণিত। তবে আল্লাহু আকবার বলার পরে হাত বাঁধব না কি মুনাজাতের মতো হাত তুলে দাঁড়াব, এ ব্যাপারে হাদীসে তেমন স্পষ্ট পাওয়া যায় না। কোনো সাহাবি মুনাজাতের মতো হাত তুলে কুনুত পড়তেন। তাবেয়িদের কেউ কেউ হাত বেঁধে ফেলতেন। তো এজন্য আল্লাহু আকবার বলাটা সহীহ সনদে প্রমাণিত। আপনি মুনাজাতের মতো হাত তুলে কুনুত পড়তে পারেন, আবার হাত বেঁধেও পড়তে পারেন।