hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

প্রশ্ন-৪১: আমার স্বামী অসুস্থতার কারণে পরের রোযা গুলো রাখতে পারে নি। এক্ষেত্রে আমার স্বামীর করণীয় কী?

আমার স্বামী একটি রোযা রেখেছে। কিন্তু অসুস্থতার কারণে পরের রোযা গুলো আর রাখতে পারে নি। এক্ষেত্রে আমার স্বামীর করণীয় কী?

উত্তর: যদি কেউ অসুস্থতার কারণে রোযা রাখতে না পারেন, তিনি সুস্থ হওয়ার আশা থাকলে কিছুই করবেন না। সুস্থ হওয়ার পরে রোগুলো কাজা করবেন। এতে কোনো গোনাহ হবে না। আর যদি এমন অসুস্থ হন, সুস্থ হয়ে রোযা রাখার আশা আর না। থাকে, তাহলে প্রতিটি রোযার বিনিময়ে একজন দরিদ্র মানুষকে দুইবেলা খাওয়াবেন। অথবা একটা ফিতরা সমপরিমাণ টাকা কোনো দরিদ্র মানুষকে দিয়ে দেবেন।