hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৮

প্রশ্ন-২১৫: কুরআনের একটি হরফ পড়লে দশটি নেকি পাওয়া যায়। বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে?

কুরআনের একটি হরফ পড়লে দশটি নেকি পাওয়া যায়। বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে? না বুঝে পড়লে কি দশ নেকি পাওয়া যাবে?

উত্তর: কুরআনের একটি হরফ পড়লে দশটি নেকি পাওয়া যায়, এটা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। এর জন্য যে বোঝা শর্ত, এটা তিনি বলেন নি। তবে আল্লাহ পাক কুরআনে বলেছেন, বুঝে পড়লে হক পড়া হয়। তাহলে না বুঝে পড়লে না-হক পড়া হবে, এতে সোয়াব কিছু কম হবে এটাই স্বাভাবিক। এখানে আরেকটা পার্থক্য আছে। একজন আমাকে বলল, হুজুর, আমার জামা-গেঞ্জি-টুপি নেই, টুপি গেঞ্জি ছাড়া নামায কি হবে? আমি বললাম, হবে। সমস্যা নেই। এভাবেই পড়েন। নামায বাদ দিয়েন না। সে বলল, আলহামদু লিল্লাহ, বেঁচে গেলাম। জীবনে আর টুপিও কিনব না জামাও কিনব। তো আসলে না বুঝে পড়লে সোয়াব হবে, যদি আল্লাহ বুঝতে পারেন, বান্দার সাধ্য নেই তাই পড়ে নি; তাহলে সোয়াব হবে। কিন্তু বান্দা জীবনভর কোনো দিনই বোঝার চেষ্টা করল না- এখানে কিন্তু সমস্যা আছে।