hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২০

প্রশ্ন-৪২৪: রমাযান মাসে মেয়েদের মাসিক শুরু হলে ওই দিনের রোযা কাযা করতে হবে কি না?

উত্তর: জি, যেদিন অসুস্থতা শুরু হয়েছে সেদিনসহ যে কয়দিন অসুস্থ থাকবে প্রত্যেক দিনের রোযা কাযা করতে হবে। অন্তত পরের বছরের রোযা আসার আগ দিয়েই কাগুলো আদায় করে ফেলতে হবে। যদি একজন মহিলা সুস্থ থাকেন, রোযা আছেন, ইফতারের দুমিনিট আগে অসুস্থ হন, তাও ওই দিনের রোযা কাযা করতে হবে। অসুস্থতা চলাকালীন রোযা রাখা যাবে না।