hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৪

প্রশ্ন-১০১: নবী নুরের তৈরি না মাটির তৈরি? এটা সম্পর্কে যদি কিছু বলতেন উপকৃত হতাম।

নবী নুরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে আমাদের এলাকায় একটা গ্যাঞ্জাম হয়েছিল। এটা সম্পর্কে যদি কিছু বলতেন উপকৃত হতাম।

উত্তম: এই বিতর্কটা তৈরিই করা হয়েছে আমাদেরকে আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ (ﷺ) কিসের তৈরি এটা কুরআন কারীমে কোথাও নেই। কোনো হাদীসে কোথাও নেই যে উনি নুরের তৈরি। তবে কুরআন কারীমে বারবার বলা হয়েছে তিনি মানুষ। আর মানুষ মাটির তৈরি এটা আমরা জানি। তো সর্বাবস্থায় রাসূলুল্লাহর (ﷺ) নুর, তাঁর ভেতরে হেদায়াতের নুর ছিল, নবুওয়াতের নুর ছিল- সবই ঠিক আছে। তাঁকে নুরের তৈরি বানালে কোনো মান বাড়বে এমন তো না! কারণ, ফেরেশতারা নুরের তৈরি ছিলেন, আদম আ. মাটির তৈরি ছিলেন। আদম আ.কে তাঁরা সেজদা করেছেন। নুরের তৈরি হলে মর্যাদা বাড়ে, এই চিন্তাটাই বিভ্রান্তিকর। আল্লাহ হেফাজত করেন।