hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২১

প্রশ্ন-২১৮: নিজের কাছে মুরীদ হওয়ার জন্য মানুষের ফযীলত বলা বৈধ কি না?

উত্তর: এগুলো তো বলতেই হবে। পীর একটা বাণিজ্যিক বিষয়। তো আপনি যখন পণ্য বিক্রি করবেন, পণ্যের গুণাগুণ বলে অ্যাড দেবেন না? তোতা যাদের পীরালি বাণিজ্যিক, তাদের তো অ্যাড দেয়াই লাগবে। আর যাদের পীরালি আল্লাহর দীন তাদের এসব লাগে না। আমি বারবার বলি, যারা বাণিজ্যিকভাবে ধর্মকে ব্যবহার করছেন, তারা মুরীদ বানানোর চেষ্টা করেন। এখানে কিছু করার নেই। তো আপনি পীরের কাছে কেন যাবেন? আপনি কুরআনকে পীর ধরেন, এটাই যথেষ্ট। কুরআন হাদীস মানেন। আলেমদের সোহবতে যান। বরং একজন লোকের মুরীদ হওয়া সুন্নাতবিরোধী। পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য হল একজন নেককারের সোহবতে যাওয়া। এটা ভালো। কিন্তু একজনের কাছে যাব, আর কারো কাছে যাব না, এটা নাজায়েয। তাবেয়িরা কখনো একজনের কাছে যেতেন না। হাসান বসরি শুধু আনাস রা.এর কাছে যেতেন না। অনেক সাহাবির কাছে যেতেন, বসতেন, ওয়াজ শুনতেন, নসিহত শুনতেন। একজন ছি তো ধরছিই আর কারো কাছে যাব না, এটা সুন্নাতবিরোধী এবং এর অনেক ক্ষতি আছে।