hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

প্রশ্ন-৭২: আমার আম্মু খুব অসুস্থ। তিনি দাঁড়িয়ে ফরয নামায পড়েন। বিতর নামায কি তিনি বসে পড়তে পারবেন?

উত্তর: সক্ষম মানুষ, যারা সালাতে অন্তত দুই-তিন মিনিট দাঁড়াতে পারেন, তাদের জন্য দাঁড়িয়ে ফরয সালাত আদায় করা ফরয। বিতর অধিকাংশ ফকীহের মতে ওয়াজিব। কারো মতে ওয়াজিব পর্যায়ের সুন্নাত। এজন্য বিতরও ফরযের বিধানে পড়বে, এটা অনেকের মত। কাজেই বিতর আপনার আম্মা দাড়িয়ে পড়বেন এটাই সঠিক। তবে বাকি অন্যান্য সালাত তিনি বসে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি ওযর হয়, বেশি কষ্ট হয়, তাহলে বসে পড়তে পারেন।