hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৬

প্রশ্ন-২২৩: নারী-পুরুষের নামাযের বিধান আলাদা নাকি এক?

উত্তর: নারী-পুরুষের সালাতের বিধান মূলত এক। দুটো তিনটে পার্থক্যের কথা কিছু হাদীসে এসেছে, হাদীসগুলো দুর্বল। রুকুটা হালকা দেবে, সিজদা গোটাসোটা হয়ে দেবে আর বসবে আসন গেড়ে। এই তিনটে কথাই শুধু আছে। এ ছাড়া কোনোকিছু পাওয়া যায় না। এগুলোও দুর্বল। কেউ যদি আমল করতে চায় করতে পারে। কেউ যদি পুরুষের মতো পড়ে কোনো সমস্যা নেই।