hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৫

প্রশ্ন-১৯২: রোযা রেখে ইনহিলার ব্যবহার করা যাবে কি না?

উত্তর: আসলে ইনহিলারের বিভিন্ন পর্যায় রয়েছে। আমরা আগেই বলেছি, সিয়াম ভঙ্গ হবে আমাদের পাকস্থলিতে খাদ্য-পানীয় গেলে। যেসব ইনহিলারের মাধ্যমে তরল পানীয় আমাদের পাকস্থলিতে যায়, সেগুলো দ্বারা সিয়াম ভেঙে যাবে বলে অধিকাংশ ফকীহ মত প্রকাশ করেছেন। আর যে ইনহিলারে শুধু বাতাস ফুসফুসে যায় এগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে না। মূলত ইনহিলারের প্রকৃতি, এটার ব্যবহার পদ্ধতির উপর নির্ভর করে সিয়াম ভঙ্গ হওয়া অথবা না হওয়া। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে যারা নিয়মিত ইনহিলার ব্যবহার করেন, তারা যদি সাহরির সময় এক ডোজ ব্যবহার করেন, সাধারণত তারা ইফতার পর্যন্ত চলতে পারেন। এরপরেও যারা ইনহিলার ব্যবহার করতে বাধ্য হন, তারা ডাক্তারদের কাছে পরামর্শ নেবেন। সর্বোপরি কারো যদি এমন হয়, সিয়ামরত আছেন, ইনহিলার ব্যবহার না করলে অসুস্থ হয়ে পড়বেন, তিনি অবশ্যই ব্যবহার করবেন। এক্ষেত্রে তার রোযা কাযা করা লাগবে কি না এ ব্যাপারে ফকীহদের মতভেদ রয়েছে। অনেক ফকীহ বলেছেন, ইনহিলার যেহেতু পানাহারের বিধানে নয় এটাতে সিয়াম ভাঙবে না। অন্যরা বলেছেন, যদি ইনহিলারের তরল ওষুধ পাকস্থলিতে যায়, তাহলে রোযা ভাঙবে, নইলে ভাঙবে না।