hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১৮

প্রশ্ন-৪২২: খুরাসানের ভেতর থেকে কালো পতাকাধারী দল বের? হাদীস অনুযায়ী তাদের সাথে আমাদের শরিক হওয়া উচিত?

বেশ কিছু সহীহ হাদীস দ্বারা প্রমাণিত, খুরাসানের ভেতর থেকে কালো পতাকাধারী দল বের হবে। তাদের সাথে শামিল হতে আমাদের তাগিদ দেয়া হয়েছে। যা আফগান মুজাহিদদের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে হাদীস অনুযায়ী তাদের সাথে আমাদের শরিক হওয়া উচিত কি না?

উত্তর: এটাই তো জ্বালা। কালো পতাকা তো লাখলাখ দলের আছে। কালো পতাকার সাথে আরো ভালো কথা আছে। কালো পাকা হতে হবে, মাহদির হাতে বাইআত হবে, ওই দল মাহদির কাছে যাবে। এখন কালো পতাকার হাদীস দেখে বাংলাদেশে একদল কালো পতাকা বেরিয়ে গেল আর তুমি তাদের পিছনে দৌড় শুরু করলে, তাহলে তো মুশকিল। এরপরেও তোমার শখ হলে আফগান চলে যাও।