hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৬

প্রশ্ন-৪১০: কবরে মানুষের কাছে ফেরেশতারা চেহারা নিয়ে আসবে। তারা কি মানুষের নাকি কোনো পশু পাখির চেহারা নিয়ে আসবে?

কবরে মানুষের কাছে ফেরেশতারা আসবে। ভালো মানুষের কাছে ভালো চেহারা নিয়ে আসবে। খারাপ মানুষের কাছে খারাপ চেহারা নিয়ে অসবে। প্রশ্ন হল তারা কি মানুষের চেহারা নিয়ে আসবে নাকি কোনো পশু পাখির চেহারায় আসবে?

উত্তর: আখিরাত বা গায়েবি জগতের কথা যেটুকু আছে ওটুকুই মানতে হয়। তবে ফেরেশতারা সাধারণত মানুষের চেহারা নিয়ে আসে। কাজেই আমরা ধরে নিই, মানুষের চেহারায় আসবেন। এটাই হাদীসের আলোকে বোঝা যায়। আক্ষরিকভাবে হাদীসে কিছু লেখা নেই।