hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৬

প্রশ্ন-১৪৩: জমি কেনার জন্য আমি দেড় লক্ষ টাকা জমিয়েছি। এই টাকার উপর যাকাত আসবে কি না জানাবেন।

জমি কেনার জন্য আমি দেড় লক্ষ টাকা জমিয়েছি। কিন্তু জমি কিনতে পারি নি। এই টাকার উপর যাকাত আসবে কি না জানাবেন।

উত্তর: জি, সকল সঞ্চিত টাকা- জামি করার জন্য, হজ্জ করার জন্য, কোনো ভালো কাজে ব্যয় করার জন্য, বিবাহের খরচের জন্য টাকা জমা করেছেন, ব্যয় হয় নি, আপনার ওই সঞ্চিত টাকার এক বছর পূর্ণ হয়েছে, গত বছরের যাকাতের পর নতুন বছরের যাকাতের সময় এসেছে, সব টাকার যাকাত আপনাকে একত্রে দিতে হবে। যতক্ষণ তার মালিক আপনি রয়েছেন, ব্যয় করার ক্ষমতা আপনার রয়েছে ততক্ষণ এই টাকার যাকাত দিতে হবে।