hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৩

প্রশ্ন-৫৯: এক বছর পূর্ণ হওয়ার পরে ব্যবসায় বিনিয়োগের টাকার যাকাত দিতে হবে কি না?

আমার কাছে দশ লাখ টাকা আছে যেটা আমি ব্যবসায় বিনিয়োগ করেছি। ওটা থেকে যা ইনকাম হয় সেটা দিয়ে আমার পরিবারের খরচটা চলে আর কি। আমার প্রশ্ন হল এক বছর পূর্ণ হওয়ার পরে এই টাকার যাকাত দিতে হবে কি না?

উত্তর: জি ভাই, অবশ্যই যাকাত আসবে। এটা আল্লাহ তাআলার পাওনা। আপনার অন্যান্য পাওনাদারের খরচের সাথে প্রতি মাসে এক দুই হাজার টাকা আল্লাহর পাওনা হিসাবে বরাদ্দ করতে হবে। ওই দশ লাখের উপার্জন থেকে দরকার হলে নিজেদের খাওয়াদাওয়া একটু কমিয়ে হলেও আল্লাহর পাওনা- যেটা আপনি আল্লাহকে ঋণ দিচ্ছেন- ওটা আদায় করতে হবে। এটা কর্যে হাসানা দিচ্ছেন আল্লাহকে। আল্লাহর কাছে ওটা জমা থাকবে। দুনিয়াতেও আল্লাহ বরকত হিসেবে ফিরিয়ে দেবেন।