hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৩

প্রশ্ন-১৫০: মসজিদে লেখা থাকে জুমআর নামায শুরু হবে ১:১৫ তে কিন্তু পৌনে দুটায় আরম্ভ হয়। এটা কী প্রতারণা?

প্রায় মসজিদে লেখা থাকে জুমআর নামায শুরু হবে ১:১৫ তে। কিন্তু ইমাম সাহেব পৌনে দুটায় নামায আরম্ভ করেন। এটা আমার কাছে প্রতারণা মনে হয়। আপনার কাছে কী মনে হয়?

উত্তরঃ জুমআর সুন্নাত হল, ওয়াক্তের শুরুতেই অর্থাৎ বারোটা, সোয়া বারোটায়- ওয়াক্ত হলেই জুমা শুরু হবে, এটাই রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নাত। উনি দেরি করতেন না। তবে জুমআর অর্থ শুধু দুই রাকআত নামায নয়। জুমআর খুতবাটাও কিন্তু জুমআর সালাতের অবিচ্ছেদ্য অংশ। জুমআর নামায অর্থ দুই রাকআত নামায পড়ে চলে আসা নয়। জুমার নামায অর্থ সামাজিক মেলা, সবার সাথে সাক্ষাৎ করা। এবং কিছু ঈমান, তাকওয়া বৃদ্ধির কথা শোনা। এ ব্যাপারে প্রচুর হাদীস রয়েছে। মূল কথা হল, যে সময় লেখা আছে ওই সময়ে যদি অন্তত আযান হয়ে খুতবা শুরু হয়ে যায়, তাহলে ঠিক আছে। যদি অনেক দেরি হয়, তাহলে ইমাম এবং কমিটির সচেতন হওয়া দরকার, যেন অন্তত খুতবাটা লিখিত সময়ের ভেতর শুরু করা যায়, মুসল্লিদের কষ্ট না হয়।