hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬০

প্রশ্ন-২৫৭: কুরআনের ক্রমবিন্যাসে আগের সূরা পরে এবং পরের সূরা আগে নামাযের ভেতর পড়া জায়েয হবে কি?

উত্তর: ফরয নামাযে কুরআনের ক্রমবিন্যাস বজায় রাখা মুস্তাহাব বলা হয়েছে। ইচ্ছা করে উল্টালে মাকরুহ হতে পারে। রাসূলুল্লাহর (ﷺ) উল্টিয়ে পড়েছেন, এটা আছে হাদীসে। একই সূরা দুই রাকআতে পড়েছেন- এমনও আছে। ফরয নামাযেও পড়েছেন। ইচ্ছা করে তারতীব (ধারাক্রম) উল্টানো অনুচিত। অনিচ্ছাকৃত উল্টে গেলে কোনো সমস্যা নেই।