hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৩

প্রশ্ন-১৪০: মনে যদি কুফরি ভাব আসে তাহলে কি ঈমান চলে যায়।

উত্তর: মনের ভেতর কুফরি, ওয়াসওসা আসলে যে আপনার খারাপ লাগছে এটা প্রমাণ করে যে আপনি ভালো ঈমানদার। এই কথাটাই সাহাবাগণ রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করতেন- ইয়া রাসূলাল্লাহ, আমাদের এমন কথা মনে আসে যেটা মুখে উচ্চারণ করার আগে কতল হয়ে যেতে আমরা রাজি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটাই তো ঈমান। যে পকেটে মোটে টাকা নেই সেখানে পকেটমার ঘোরে না তো! যে পকেটে টাকা আছে, পকেটমার তার আশেপাশে ঘোরার চেষ্টা করে। যে কালবে ঈমান আছে শয়তান তার আশেপাশে ঘোরে। এটাই প্রমাণ করে যে আপনার ঈমান আছে। কাজেই এই ধরনের ওয়াসওসায় দুশ্চিন্তা করবেন না। লা হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহ’ পড়বেন।