hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৬

প্রশ্ন-৩৩৬: নামাযে আরবি নিয়ত করা কি বিদআত?

উত্তর: আরবি নিয়ত বিদআত। এমনকি যারা মুখের নিয়তের কথা বলেছেন, তারা কোথাও আরবি নিয়তের কথা বলেন নি। নিয়ত মনের বিষয়। যে সব ফকীহ মুখে নিয়ত মুস্তাহাব বলেছেন, তারাও বলেন নি মুখের নিয়ত আরবিতে হতে হবে। বাংলায়ও হবে। মুখে নিয়ত এটাও বিদআত হওয়া উচিত। মুজাদ্দিদে আলফে সানি রহ., যার নামে মুজাদ্দেদিয়া তরীকা, তিনি বারবার কঠোরভাবে বলেছেন, মুখের নিয়তটা বিদআত, আরবি বাংলা যা-ই হোক।