hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

প্রশ্ন-৭১: হায়েয হলে সাত দিন পর্যন্ত নামায পড়তে পারব না?

অনেকে বলে, হায়েয হলে সাত দিন পর্যন্ত নামায পড়া যায় না। আমি সাত দিনের আগেই সুস্থ হয়ে যাই। তাহলে আমি কি সাত দিনের আগে নামায পড়তে পারব না?

উত্তর: মেয়েদের বিভিন্ন অসুস্থতা আছে। যেমন সন্তান প্রসবের পর অনেকেই মনে করে চল্লিশ দিন বসে থাকা বোধ হয় ফরয। এটা ঠিক নয়। সাত দিন না, আপনি সুস্থ হলেই নামায পড়তে হবে। যখন নিশ্চিত হবেন আপনি সুস্থ হয়েছেন, পরিচ্ছন্ন হয়েছেন, আপনি গোসল করে পবিত্র হয়ে সালাত আদায় করবেন। সালাত ফরয হয়ে গেছে আপনার উপর। সংসারের অন্যান্য কাজও একইভাবে আপনার দায়িত্বে এসে গেছে।