hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০৭

প্রশ্ন-৩০৯ নামাযের ভেতর দাঁতে আটকে থাকা খাবার যদি খেয়ে ফেলা হয় অথবা ফেলে দেয়া হয় তাহলে কি নামায হবে?

উত্তর: যদি কোনো খাদ্য বেরিয়ে আসে, ফেলে দেবেন। কোনো ক্ষতি হবে না। সাধারণত রাসূলুল্লাহ (ﷺ) নামাযের ভেতর থুতু ফেলতে নিষেধ করেছেন। তাই থুতু না ফেলে টিস্যু বা কাপড় দিয়ে মুছে নেবেন। আর যদি খুব ছোট টুকরো হয়, গলার ভেতর চলে যায়, সমস্যা নেই। বড় কিছু খেলে নামায ভেঙে যাবে।