hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫০

প্রশ্ন-৩৫২: নামাযের সিজদার ভেতর উভয় পা উঁচু হয়ে গেলে নামাষের কোনো সমস্য হবে কি না?

উত্তর: রাসূলুল্লাহর (ﷺ) বলেছেন, সাতটি অঙ্গ একসাথে সিজদা করবে। দুই পা, দুই হাত, দুই হাটু, নাক এবং কপাল একত্রে- এই হল সাত। এই সাতটা অঙ্গের দুটো অঙ্গ একসাথে উঠে যাওয়া এবং দীর্ঘ সময় ওঠা অবস্থায় থাকা মানে, হাদীস পূর্ণ হল না। দুই পা একত্রে উচু হয়ে কিছুক্ষণ থাকলে ফুকাহারা বলেছেন, এর দ্বারা নামায় ভেঙে যাবে। তবে এক পা একটু উঠেছে, আরেক পা একটু উঠেছে, আপনি পাদুটো সরিয়ে ঠিকমতো কেবলামুখি করে নিয়েছেন-এতে দোষ নেই।