hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৫

প্রশ্ন-১৪২: এত গোনাহ করেছি, আল্লাহর কাছে কীভাবে মাফ চাইব? মাফ চেয়ে কীভাবে আমি নিস্পাপ হয়ে যেতে পারব?

উত্তর: আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন:

১৬ সূরা হাদীদ-০৪

قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تفتطوا من رحمة الله إن الله يغفر الذنوب

হে আমার বান্দারা, তোমরা যারা অনেক গোনাহ করেছ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সব গোনাহ মাফ করতে পারেন। কাজেই আমরা তো গোনাহ করবই। মানুষের প্রকৃতিই গোনাহের দিকে যায়, অন্যায়ের দিকে যায়। অন্যায় করে ফেলি। আল্লাহ ক্ষমা করতে চান। আল্লাহ রাতে হাত বাড়িয়ে দেন, যেন দিনের পাপগুলো আমরা রাতে মাফ চেয়ে নিতে পারি। এইভাবে আল্লাহ সবসময় বান্দাকে মাফ করতে চান। মাফের জন্য প্রথম কাজ হল তাওবা। তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়। আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, আর কখনোই এই পাপগুলো করব, এটা ওয়াদা করা এবং যদি কোনো বান্দার হক থাকে সেটা অবশ্যই ফিরিয়ে দেয়া বা মাফ চেয়ে নেয়া। এটা করলে আল্লাহ সকল গোনাহ মাফ করবেন। দুশ্চিন্তার কারণ নেই। আল্লাহ মাফ করতে চান। মাফ করতে পারলে খুশি হন।