hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

প্রশ্ন-৪২: ঘুষ দিয়ে আমি যদি কোনো চাকরি নিই, সেই চাকরি থেকে আমি যে ইনকাম করব সেটা হারাম হবে কি না?

বর্তমানে ঘুষ ছাড়া তো চাকরি হয় না। ঘুষ দেয়া তো হারাম। ঘুষ দিয়ে আমি যদি কোনো চাকরি নিই, সেই চাকরি থেকে আমি যে ইনকাম করব সেটা হারাম হবে কি না?

উত্তর: ঘুষ দেয়ার দুটো পর্যায় রয়েছে। একটা হল: যোগ্যতা নেই, ঘুষের মাধ্যমে যোগ্যতা ছাড়াই আমি একটা চাকরি নিয়েছি। এক্ষেত্রে ঘুষও হারাম, চাকরিও হারাম। আরেকটা হল: আমার যোগ্যতা আছে। কিন্তু ঘুষ না দিলে চাকরিটা পাচ্ছি না। অথবা আমার একটা প্রাপ্য আছে- ব্যাংকে প্রাপ্য আছে অথবা জমাজমিতে প্রাপ্য আছে কিন্তু ঘুষ না দিলে আমি পাচ্ছি না। এক্ষেত্রে আমি মাজলুম। ঘুষ দেয়াটা হারাম। কিন্তু যেহেতু জুলুমের শিকার হয়ে দিচ্ছি, দিতে বাধ্য হচ্ছি, আমরা আশা করছি, তাওবার মাধ্যমে আল্লাহ এটা ক্ষমা করবেন। আর চাকরি বৈধ। চাকরির ব্যাপারে কোনো সমস্যা নেই।