hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

প্রশ্ন-১৩৬: নামাযে হাত কোথায় বাঁধব? নাভির নিচে, নাভির মাঝখানে নাকি নাভির উপরে?

উত্তর: আমার উত্তর হল, হাতটা ঝুলিয়ে রেখেন। ঝগড়া করার চেয়ে হাত ঝুলিয়ে রেখে সালাত আদায় করলে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দুর্ভাগ্য যে আমরা ছোটছোট বিষয়কে অনেক বড় বানিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ (ﷺ) থেকে ১২/১৩ টা সহীহ হাদীস এসেছে, তিনি বলেছেন, সালাতের ভেতরে ডান হাতটাকে বাম হাতের উপরে রাখবে। কোথাও কজির উপরে কজি, কোথাও বাহুর উপরে হাত। এরপরে আসে হাতটা আমি কোথায় রাখব? বিশ্বাস করেন, আমি যতটুকু পড়াশেনা করেছি, এ বিষয়ে একটা হাদীসও সহীহ নয়। কোনো হাদীস নাভির নিচে আছে, এটা দুর্বল। কোনো হাদীসে বুকের উপর এসেছে এটাও দুর্বল, মুরসাল হাদীস। তো সব মিলিয়ে আপনি যেখানে হাত রাখলে সুবিধা পাবেন, স্বস্তি পাবেন, রাখবেন। ইনশাআল্লাহ সুন্নাত যোলো আনা আদায় হবে।