hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৫

প্রশ্ন-২২২: কালিমা তায়্যিবা পাঠ করা শিরক? লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে ওয়া আন্না যোগ করতে হবে?

কালিমা তায়্যিবা পাঠ করা সঠিক কি না? এক শ্রেণির বক্তারা বলছে কালিমা তায়্যিবা পাঠ করা শিরক। এটা কতটুকু সঠিক? তারা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে ওয়া আন্না যোগ করতে হবে।

উত্তর: জি, এটা পাঠ করা সঠিক। যারা শিরক বলছে, এরা একেবারেই জাহেল। কিছুই বোঝে না। ওয়া আন্না' যোগ করা ভালো, দোষ নেই। যাই হোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ' বললে শিরক হবে, এটা নিয়ে একজন বই লিখেছেন। আমি তাকে চিনি। আহলে হাদীসের মানুষ। আর আহলে হাদীসের আরেকজন আলেম, তাকেও আমি চিনি, যেহেতু ঝগড়ার বিষয়, কারোর নাম বললাম না। পরের জন আবার বই লিখেছেন, ওই লোকটাকে কতল করা উচিত। সে মুসলিমদের কাফের বানিয়ে নিতে মুরতাদ হয়ে গেছে, শরীআতের বিধান হল তার কতল লাগবে। আসলে এই ধরনের কথা যারা বলে, তারা কেউ আলেম না। এবং আমি জানি, এই বইয়ের লেখক আলেম না। আধুনিক শিক্ষিত। কুরআন হাদীস পড়ে উল্টোপাল্টা বুঝেছে।