hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৩

প্রশ্ন-১৮০: রোযা শুরু এবং শেষ করার ক্ষেত্রে সাধারণ মানুষকে অনুসরণ করতে হবে কি না?

উত্তর: সাহাবিদের যুগ থেকে প্রত্যেক জনগোষ্ঠীর মানুষ তাদের চাঁদ দেখার উপর নির্ভর করেছেন। তখন টেকনোলজি এতটা উন্নত হয় নি যে, এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখার খবর জানতে পারবে। দ্বিতীয় যে বিষয়, এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখার উপর নির্ভর করতে পারবে কি না এটা নিয়ে উলামায়ে কেরাম গবেষণা করতে পারেন। উম্মতের ঐক্যের প্রয়োজন আছে। তবে যতক্ষণ না রাষ্ট্র স্বীকৃতি দেবে, ততক্ষণ একজন মুসলিমকে তার দেশের এবং স্বজাতির চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে।