hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭১

প্রশ্ন-১৬৮: চলতি একাউন্টের টাকার যাকাত কীভাবে দিব?

আমাদের চলতি একাউন্ট থাকে। চলতি একাউন্টে কখনো টাকা আসে, কখনো যায়। মনে করেন, হয়তো আজকে আমি যাকাত দেব, তো গতকাল কিছু টাকা একাউন্টে চলে এসেছে। তো আমার এই টাকারও যাকাত দিতে হবে কি না?

উত্তর: যিনি নিয়মিত যাকাত দেন, তিনি যাকাতের দিনে যত টাকা থাকে পুরাটা হিসাব করে যাকাত দেবেন। এটাই সহজ এবং অধিকাংশ ফকীহের মত। কারণ, প্রত্যেক টাকার বছর পূর্ণ করা অনেক ঝামেলার ব্যাপার।