hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১৬

প্রশ্ন-৩১৮: তারাবীহতে ভুলবশত প্রথম রাকআতে সালাম ফিরিয়ে নিলে, চার রাকআত পূর্ণ করতে পরের তিন রাকআত একসাথে পড়া যাবে?

তারাবীহর নামাযে ইমাম যদি ভুলবশত প্রথম রাকআতে সালাম ফিরিয়ে দেয়, তাহলে কি চার রাকআত পূর্ণ করার জন্য পরের তিন রাকআত একসাথে পড়া যাবে?

উত্তর: জি না। যদি সালাম ফেরানোর পর কোনো কথা না বলে, তাহলে নামায শেষ হয় না। ভুলে সালাম ফিরিয়ে দিলে 'সুবহানাল্লাহ' বলবেন অথবা বাঙালি কায়দায় ‘আল্লাহু আকবার' বলবেন। যেন ইমাম সাহেব বুঝতে পারেন, উঠে দাঁড়িয়ে যান। কেউ কোনো কথা না বললে নামায ভাঙে না। আরেক রাকআত পড়ে সহু সিজদা দেবেন। যদি এমন হয়, ইমাম সালাম ফিরিয়ে ফেলেছেন, সবাই কথাবার্তা বলছে, তাহলে নামায নষ্ট হয়ে যাবে। আবার এই দুই রাকআত নামায পড়তে হবে।