hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬২

প্রশ্ন-২৫৯: আল্লাহর রহমত ছাড়া যদি জান্নাতে যাওয়া না যায় তাহলে ‘আমলে নাজাত’ শব্দের অর্থ কী?

উত্তর: আল্লাহর রহমত লাগে। তবে নাজাত পাওয়ার জন্য আপনার শখ আছে কি না, সেই শখের জন্য যে আমলগুলো করেন, এর নাম আমলে নাজাত। অর্থাৎ, আপনি অন্তর দিয়ে আল্লাহকে দেখিয়েছেন- আল্লাহ আমার নাজাতের শখ আছে। তোমার নাজাত আমি চাই। সাধ্যমতো করলাম। কিন্তু ভুলত্রুটি থেকে যায়। এই যে আমরা নামায পড়ি, মনের ভেতর কত কথা হয় নামাযের ভেতর, আল্লাহ যদি আমাদের একেবারে অফিশিয়াল হিসাব নেন, তিনি যদি বলেন, বান্দা, নামাযের পাঁচ মিনিটে তোমার উনচল্লিশ বার দুনিয়ার কথা মনে হয়েছে, এখন তুমিই বলো বান্দা, তোমার নামাযটা নেব কি না? তখন আমরা কী বলব, বলেন! এ জন্য কবুল হওয়া মানের ইবাদত আল্লাহর রহমত ছাড়া করা যায় না। আমরা করি, আর বলি, 'আল্লাহ, আর তো পারলাম না। আল্লাহ বলেন, 'যাহ, তোরটা নিয়ে নিলাম। আমলে নাজাত মানে যে, আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহর রহমত চাই, এটা দেখানো।