hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২২

প্রশ্ন-৪২৬: হাদীসের বইয়ে নামাযের যে নিয়তগুলো পাওয়া যায়, এগুলো কি সঠিক?

উত্তর: হাদীসের বইয়ে নামাযের নিয়ত পাওয়া যায় না। নিয়ত পাওয়া যায় নামায শিক্ষা বইয়ে। হাদীস বলতে নবীর কথা। বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিযি এসব হল হাদীসের বই। নামাযের যে নিয়তগুলো আছে, এগুলো সব বানোয়াট। এগুলো পরবর্তী যুগের হুজুররা বানিয়েছেন। আমাদের চার ইমাম এগুলো জানতেনই। এসব পুরাই ফালতু কাজ। এর পেছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। মনে মনে আমি জোহরের চার রাকআত ফরয নামায পড়ছি এটুকুই যথেষ্ট। যারা মুখে নিয়ত মুস্তাহাব বলেন, তারাও বলেন নি আরবিতে বলতে হবে। আপনি বাংলায় বলেন। আমি অমুক নামায পড়ছি। হয়ে গেল। আরবির বিশ পঁচিশটা নিয়ত মুখস্ত করে, কুরআনের সূরা, দুআ মুখস্ত করতে পারে না। এগুলোর পেছনে আপনার সময় নষ্ট করবেন না।