hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

প্রশ্ন-৯৬: আমার ছোট ভাইয়ের বাচ্চা নিতে চাচ্ছি। এক্ষেত্রে এই বাচ্চার সাথে আমার স্ত্রীকে কি পর্দা করতে হবে?

আমার বিয়ের বয়স আট বছর। আমাদের বাচ্চা হচ্ছে না। তাই আমার ছোট ভাইয়ের বাচ্চা নিতে চাচ্ছি। এক্ষেত্রে এই বাচ্চার সাথে আমার স্ত্রীকে কি পর্দা করতে হবে?

উত্তর: সন্তান না হলে সন্তান নিতে পারেন। এর দুটো পর্যায় রয়েছে। যদি শিশু অবস্থায় নেন, সাধারণত সন্তান না হলে স্তনে দুধ আসে না, তারপরেও আধুনিক পদ্ধতিতে স্ত্রী যদি শিশুকে দুধ খাওয়ান তাহলে ওই সন্তান আপনার দুধসস্তানে পরিণত হবে। এক্ষেত্রে পর্দার কোনো প্রশ্ন থাকবে না। আর যদি এমনি লালনপালন করেন তাহলে ইসলামি শরীআতে সেটা আপনার ভাইয়েরই সন্তান থাকবে, উত্তরাধিকার ভাইয়ের থাকবে, আপনি শুধু পালন করেন এটার ছওয়াব আপনি পাবেন। তার ভরণপোষণ, খাওয়ানোর ছওয়াব পাবেন। আপনার উত্তরাধিকার সে পাবে না, আপনি যদি উইল করে না দেন।