hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬৪

প্রশ্ন-৩৬৬: দিনে দিনে ইসলাম মুছে যাচ্ছে। ইসলামকে কোণঠাসা করা হচ্ছে। আল্লাহর কাছে গিয়ে কি দায় এড়াতে পারব?

পাঠ্যবই থেকে দিনে দিনে ইসলাম মুছে যাচ্ছে। ইসলামকে কোণঠাসা করা হচ্ছে। একদিন মসজিদও মুসল্লি শূন্য হয়ে যাবে। সেদিন হয়ত আমরা দায়মুক্ত হব। প্রশ্ন হল, আল্লাহর কাছে গিয়ে কি দায় এড়াতে পারব? দায়মুক্ত হতে পারব?

উত্তর: আমরা আপনাদের মসজিদে আসতে বলি, ডাকি। এভাবে যদি দায়মুক্ত না হওয়া যায় তবে কীভাবে পাওয়া যাবে! আপনারা বলেন, বুদ্ধি দেন। আমরা সেইভাবে দায়মুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা যেটা বুঝি, দায়মুক্ত হওয়ার পথ প্রতিটি বান্দা তার সাধ্যের ভেতরে রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নাত মতো নিজের জীবনে দীন কায়েম করবে, অন্যদেরকে দীনের কথা বলবে। তাহলেই দায় শেষ।

يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضرم من ضل إذا اهتديم

হে ঈমানদারেরা, তোমাদের দায়িত্ব তোমাদের জীবন। তোমার বাইরে অন্য কেউ গোমরাহ হলে তোমার কোনো দায়ভার নেই (সূরা মায়িদা, আয়াত-১০৫) । আমি আমার সাধ্যের ভেতরে নিজের জীবনে, নিজের পরিবারের ভেতর দীন প্রতিষ্ঠা করব। অন্যদেরকে দীনের পথে দাওয়াত দেব, ডাকব। এরপরেও যদি মানুষ না শোনে এর জন্য আমার আর দায়ভার থাকে না।