hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৯

প্রশ্ন-২৫৬: বাজারে উলের যেসব মোটা মোজা পাওয়া যায়, এর উপর মাসেহ করা বৈধ কি না?

উত্তর: চামড়ার মোজার উপর মাসেহ করা বৈধ। উম্মতের ঐক্য আছে এ ব্যাপারে। আর কাপড়ের উলের মোজা যদি মোটা হয়, মজবুত হয়, পায়ের সাথে টাইট হয়ে লেগে থাকে, চলাচল করার মতো হয়, আশা করা যায় মাসেহ করা যাবে। কিছু মতভেদ আছে।