hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৯

প্রশ্ন-২১৬: মুসলিম জবাই করলে পাঠার মাংস খাওয়া যাবে কি না?

উত্তর: পাঠার মাংস যে খাওয়া যাবে না এটাই তো ভুল কথা। পাঠা কী দোষ করেছে যে তার গোস্ত খাওয়া যাবে না? ষাড় খাওয়া যায়, পাঠা খাওয়া যায় না- এটা কে বলেছে? সৌদি আরবে যে ছাগল জবাই হয়, ৯৯.৯৯ ভাগই পাঠা। এতে প্রাণি কে কাটান দেবে! তবে কাটান দেয়া প্রাণি কুরবানি দেয়া- এটা রাসূলুল্লাহর (ﷺ) পছন্দ করতেন। কারণ, এর গোশত বেশি হয়, স্বাদ ভালো হয়। কিন্তু কাটান না দিলে, পাঠা হলে তার গোশত যে খাওয়া যাবে না এটা আমাদের, বাংলাদেশের সব জায়গার না, শুধু আমাদের এলাকার বানানো নিয়ম।