hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮৯

প্রশ্ন-২৮৭: ঈদে মীলাদুন্নবী উদযাপর করা বৈধ কি না?

উত্তর: ঈদে মীলাদুন্নবীর জন্ম হয়েছে ঈদে মীলাদুল মাসীহ থেকে। যেটা খ্রিস্টানরা পালন করে। আমাদের ঈদ ১২ রবিউল আউআল আর খ্রিস্টানদের ঈদ ২৫ ডিসেম্বর। দুটোই বানোয়াট। ঈসা মাসীহর জন্ম ২৫ ডিসেম্বর না। খোদ পোপও এটা লিখেছেন। কারণ ওরা বিদআত মেনে নেয়। হচ্ছে তো একটু ভালো কাজ, হোক! কিন্তু ২৫ ডিসেম্বর কখনোই ঈসা আ. এর জন্মদিন না এবং প্রথম তিনশ বছরে জন্মদিন-মৃত্যুদিন পালন করতে খ্রিস্টান ফাদাররা প্রচণ্ড নিষেধ করতেন যে, এটা বিদআত, এটা পালন করা যাবে না। আমাদেরও একই রকম। শুরুতে ছিল না। অনেক পরে হয়েছে। খ্রিস্টানরা যখন ক্রুসেড যুদ্ধে মুসলিম দেশগুলো দখল করে নিল, মুসলিমরা ওদের দেখে দেখে প্রায় একশ বছর পরে এটা চালু করে। এ জন্য আসল ঈদে মীলাদুন্নবী হল সোমবারে রোযা রাখা। আপনারা এটা করবেন।

প্রশ্ন-২৮৮: একজন সাহাবি নাকি রাসূলুল্লাহ (ﷺ) এর পেশাব খেয়েছিলেন? এই হাদীসটা কি সহীহ?

একজন সাহাবি নাকি রাসূলুল্লাহ (ﷺ) এর পেশাব খেয়েছিলেন। আর এ জন্য নাকি তাঁর জাহান্নাম হারাম হয়ে গেছে? পেশাব রাসূল (ﷺ) এর শরীরের অংশ। এই হাদীসটা কি সহীহ?

উত্তর: এই হাদীসটা সহীহ না। তবে পাওয়া যায়। রাসূলুল্লাহ (ﷺ) এর পেশাব একজন না জেনে অথবা মুহাব্বতে খেয়ে ফেলেছেন, এর পুরস্কার অবশ্যই তিনি পাবেন। কিন্তু এটার সাথে ইসলামের কী সম্পর্ক! আমরা এখন নবীজির পেশাব পাচ্ছি কিন্তু তাঁর সুন্নাত তো আছে। আমি সুন্নাত মানছি না, নবীজির মতো আমার আখলাক না, নবীজির মতো আমার জিকির না, আবার আমি পেশাবের গল্প করছি।

এটা দ্বারা আপনারা কী বোঝাতে চান? পীর সাহেবের পেশাব খাবেন নাকি?