hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৭

প্রশ্ন-১৮৪: চাঁদ দেখার ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা বৈধ কি না?

উত্তর: স্বাভাবিকভাবে মাটিতে দাঁড়িয়ে চাঁদ দেখা- এটাই ইসলামের নির্দেশনা। স্বভাবিকতার বাইরে যাওয়ার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় নি। কাজেই আগে থেকে চাঁদ দেখা, অথবা স্যাটেলাইটের মাধ্যমে চাঁদ দেখা নিশ্চিত করা- এগুলো আমাদের ইবাদত পালনের জন্য জরুরি নয়। স্বাভাবিকভাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। এর মাধ্যমে চাঁদ দেখে আমরা রোযা শুরু করব। অথবা রাষ্ট্রের পক্ষ থেকে চাদ দেখার কোনো বিশেষ ব্যবস্থা করা হবে। দেশের যেখান থেকে সহজে চাঁদ দেখা যায়, সেখান থেকে চাঁদ দেখে তারা সরকারের কাছে সাক্ষ্য প্রদান করবেন এবং এর ভিত্তিতে সরকার চাঁদ দেখার ঘোষণা করবেন।