hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০০

প্রশ্ন-৪০৪: এক ব্যক্তিকে চল্লিশ হাজার বা তার থেকে বেশি টাকা একবারে যাকাত দেয়া জায়েয কি না?

উত্তর: একই ব্যক্তিকে একবারে নিসাবের থেকে বেশি দেয়ার ব্যাপারে হানাফি ফকীহরা অনেকে আপত্তি করেন। তবে সহীহ কথা হল, একজনের অনেক টাকা প্রয়োজন, চিকিত্সা করাবে অথবা মেয়ের বিয়ে দেবে কিংবা প্রচুর ঋণী হয়ে গেছে, তাকে আপনি একবারে দিতে পারবেন।