hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৩

প্রশ্ন-৩৮৭: সাক্ষী রোযা বলে কি আসলে কোনো রোযা আছে?

উত্তর: শাওয়াল মাসের ছয় রোযা। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ রমাযানে রোযা রেখে এরপর শাওয়ালের ছয়টি রোযা রাখে তাহলে বারোমাস রোযা রাখার মতো সোয়ব সে পেয়ে যাবে। আমাদের এক সিনিয়র প্রফেসর, কুষ্টিয়ায় জুমআর আলোচনায় এই ওয়াজটা করেছেন। নামায থেকে বেরোনোর পরে এক রিকশাওয়ালা উনাকে বলছে, হুজুর, আসসালামু আলাইকুম, আপনি আমারে বাঁচালেন। হুজুর, রমাযানের রোযা রাখতে পারছিলাম না, মনে খুব কষ্ট ছিল। শাওয়ালের ছয়টা রোযা রাখলে যদি বারোমাস রোযা হয় তাহলে তো হয়েই গেল। আসল ব্যাপার হল, রমাযানের রোযা রেখে তারপর শাওয়ালের রোযা রাখতে হবে। রাসূলুল্লাহ (ﷺ) রাখতে বলেছেন। ভালো ইবাদত। আপনি ঈদের পরদিন থেকে রাখতে পারেন। পুরো মাসের ভেতর একসাথে বা ভেঙে ভেঙে রাখতে পারেন। নফল রোযা। রাখতে পারলে অনেক সোয়াব। আমাদের দেশে কিছু কুসংস্কার আছে। সেটা হল, এই রোযা না রাখলে রমাযানের রোযা কবুল হবে না। এই রোযা রমাযানের রোযার সাক্ষী দেবে। এই ভাবনা ঠিক না।