hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৮

প্রশ্ন-৩৯২: আমরা কুরআন শরীফের সিজদার আয়াত পড়ে সিজদা দিই কেন?

উত্তরঃ এটা বিরাট প্রশ্ন! আমাদের দেশে এমন অনেক প্রশ্ন আছে। বিতরের নামায কেন তিন রাকআত হল! আল্লাহর এক রাকআত, জিবরাইলের এক রাকআত, নবীর এক রাকআত। অদ্ভুত ব্যাপার। তিলাওয়াতে সিজদা কেন দিতে হয় এই প্রশ্নটা এসেছে না বোঝার কারণে। যদি বুঝতেন তাহলে আপনি ওই জায়গায় সেজদা না দিয়ে থাকতে পারতেন না। ওখানে সিজদার কথা আছে। ওখানে লেখা আছে, আল্লাহর বান্দারা আল্লাহর নাম শুনে সিজদা দেয়। ওই সময় সিজদা না দিয়ে আপনি থাকতে পারবেন। ওখানে লেখা আছে, কাফেররা আল্লাহর নাম শুনে সিজদা দেয় না। তখন আপনারই মনে হবে আমি আগে সিজদাটা দিয়ে নিই। কুরআন কারীমে যে যে জায়গায় আমরা সিজদা দিই সবখানে সিজদা দেয়ার কথা বলা আছে। এই জন্য আমরা সিজদা দিই।