hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮৫

প্রশ্ন-২৮৩: বসা অপেক্ষা দাঁড়িয়ে দরুদ পড়া কি উত্তম? এতে কি নবীর প্রতি সম্মান বেশি হয়?

উত্তর: দাঁড়িয়ে পড়লে সম্মান যদি বেশি হয়, তাহলে আমরা নামাযের ভেতরে যে দরুদ পড়ি, বসে পড়ি না দাঁড়িয়ে পড়ি? বসে পড়ি। তার মানে বোঝা গেল, দাঁড়ালে সোয়াব বেশি হয় কিন্তু নবীজি উল্টো আমাদের বসার নিয়ম করে দিয়ে গেছেন। আসলে ইহুদি খ্রিস্টানদের তরীকায় দাঁড়িয়ে পড়লে ভালো হয়। আর রাসূলুল্লাহ (ﷺ) এবং সাহাবিদের তরীকায় বসাই ভালো। এখন আপনি যে তরীকা চান, সেটা বেছে নেন। দাঁড়ালে যে মানুষের সম্মান বেশি হয় এটাও ঠিক না। রাসূলুল্লাহ (ﷺ) নিজেও অপছন্দ করতেন তাঁকে দেখে কেউ দাঁড়াক। তারপরেও একজন মানুষ আসলে তিনি দাঁড়িয়েছেন। আপনি দরুদ পড়ার জন্য দাঁড়াবেন, তাহলে আল্লাহর জিকির কেন বসে করেন? আল্লাহর দাম বেশি না নবীর দাম বেশি? তাহলে তো আল্লাহর জিকিরও দাড়িয়ে করতে হবে। বসা যাবে না। দরুদ, সালাম, যিকির, বিসমিল্লাহ- সবকিছু দাড়িয়ে পড়তে হবে। বসে আর কিছু করা যাবে না।