hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯৮

প্রশ্ন-৪০২: রুকু থেকে উঠে হাত বুলিয়ে রাখতে হবে নাকি বাঁধতে হবে?

উত্তর: রুকু থেকে ওঠার পরে হাত বাঁধতে হবে নাকি ঝুলিয়ে রাখতে হবে এটা নিয়ে মাশাআল্লাহ অনেক মারামারি আছে। বর্তমান যুগের খুব নাম করা আলেম, আমাদের উস্তাদ, শাইখ আব্দুল্লাহ বিন বায, তিনি বলেছেন হাতদুটো বুকে বা পেটের উপর বেঁধে রাখা সুন্নাত। এর বিপরীতে মুহাম্মদ নাসিরুদ্দীন আলবানি বলেছেন, হাত বাঁধা বিদআত, নাজায়েয, হারাম। ঝুলিয়ে রাখতে হবে। এখন আমাদের দেশের হাদীসপন্থী মানুষ, যারা নিজেদেরকে হাদীসঅলা বলেন, তারা আলবানি আর ইবনে বাযের গোলমাল দেখে কিছু বলে না। দুজনই আলেম তাই কোনো সমস্যা নেই। কিন্তু আবু হানীফা আর শাফিয়ির গোলমাল দেখলে বলে, ওরা আলেম না। ওরা অন্যায় করেছে। আমরা ভালো। বিষয়টা হল, আলেমরা, ইমামরা, ফকীহরা ইখতিলাফ করতে পারেন। আহমাদ বিন হাম্বল বলেছেন, হাত বাঁধা ভালো, ঝুলিয়ে রাখলে সমস্যা নেই। হানাফি মাযহাবের ফকীহরা বলেছেন, যে নামাযে আমরা শুধু রব্বানা লাকাল হামদ’ না বলে আরো লম্বা দুআ করি, নফল নামায, তাহাজ্জুদ নামায, কিয়ামুল লাইল এক্ষেত্রে বাধা সুন্নাত। তাদের মূলনীতি হল, যে দাঁড়ানোতে সুন্নাত জিকির আছে, সেই দাঁড়ানোতে হাত বাঁধতে হবে। আর যে দাড়ানোতে কোনো জিকির নেই, বাঁধবে না। কাজেই দাড়ানো যদি দীর্ঘ হয় তাহলে হাত বাঁধাটাই হানাফি ফিকহের কথা। আর বিস্তারিত আমার হাত বাঁধা বিষয়ক ছোট বইটাতে দলিল সহকারে পাবেন।