hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৪

প্রশ্ন-২১১; আমার কাছের জীন বা ফেরেশতার উদ্দেশ্যে আমি যদি কিছু বলি তাহলে এটা ঈমানের সাথে সাংঘর্ষিক হবে কি না?

উত্তর: কিছু বলার দরকার নেই। যা বলতে হবে আল্লাহর কাছে। এটাই তো ইসলাম এবং অন্যান্য ধর্মের পার্থক্য। আমরা জানি, মানুষের রুহ কবয করে মালাকুল মাউত। আমরা বলি আজরাইল। কিন্তু কোনো মুসলিম বলে না, আজরাইল তুমি আমার আয়ু বাড়িয়ে দাও, আমাকে মেরো না। তারা আল্লাহর কাছে বলে- আল্লাহ, আয়ু দাও। আর অন্য ধর্মে যমদূতের কাছে আয়ু চায়। যমের নামে পূজা করে। আমাদের যা কিছু বলার, সব আল্লাহর কাছে বলব। তবে শয়তানি ওয়াসওসা বাড়লে শয়তানকে কিছু বললে এতে দোষ নেই। যেমন ‘আউযু বিল্লাহি মিনাশ শায়তনির রাজীম’ বলে বামদিকে থুক দেয়া, অথবা শয়তান তুই যা- এভাবে বলাতে দোষের কিছু নেই।