hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২৫

প্রশ্ন-৪২৯: পিতার আগে পুত্রের মৃত্যু হলে পুত্রের সন্তান দাদার সম্পত্তির অংশ পায় কি? এই বিষয়ে ইসলাম কী বলে?

পিতার আগে পুত্রের মৃত্যু হলে পুত্রের সন্তান দাদার সম্পত্তির অংশ পায় কি ? বর্তমানে বাংলাদেশে আইয়ুব খানের যে আইন, সেই আইন মোতাবেক পিতার মৃত্যুর পর দাদার সম্পত্তিতে নাতি অংশ পায়। এই বিষয়ে ইসলাম কী বলে?

উত্তর: তোমরা যে কুফরি আইন কুফরি আইন বল, বাংলাদেশে একমাত্র কুফরি আইন জারি করেছিল আইয়ুব খান। তোমরা তো গণতন্ত্রের বিরোধী, যখনই স্বৈরাচার থাকে, অর্থাৎ গণতন্ত্র থাকে না, জনগণের কাছে ভোট নেয়ার কোনো দরকার থাকে না, তখন সব ইসলাম বিরোধী কাজগুলো হয়। জনগণের ঈমান ইসলাম যা-ই থাক, জনগণের কাছে জবাবদিহিতার ভয় থাকলে সরকার সহজে উল্টাপাল্টা করার সাহস পায় না। আইয়ুব খানের সেই ভয়টা ছিল না। এটা আইয়ুব খান করে গেছে পরে আর কেউ পাল্টায় নি। তো পুত্র মারা গেলে দাদা তার নাতিদেরকে পৃথক অসিয়ত করে সম্পত্তি দেবে, এটা ইসলামের বিধান। কিন্তু এখন অসিয়ত করা লাগে না, এখন যেহেতু আইনে পেয়ে যাচ্ছে এখন আর অসিয়ত করা লাগে না।