hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৩

প্রশ্ন-১১০: বামদিক থেকে ইকামত দেয়া বৈধ নয়?

আমরা একটা বাসায় ওয়াক্তিয়া নামায পড়ি। তো মাঝে মাঝে বামদিক থেকে ইকামত দেয়া হয়। একজন বলছে, বামদিক থেকে ইকামত দেয়া বৈধ নয়। এটা কতটুকু সঠিক?

উত্তর: এটা কুসংস্কার। জ্ঞানের অভাব। সবচে’ দুঃখজনক আমরা না জেনে আন্দাজে অনেক মাসআলা বলি। বিষয় হল, যিনি ইকামত দিচ্ছেন, তিনি ডানে-বামে-পেছনে যে কোনো দিক থেকে ইকামত দিতে পারেন। ইসলামে এর কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই যে, যিনি ইকামত দেবেন তাকে ইমামের ডানেই থাকতে হবে বা বামেই থাকতে হবে অথবা পিছনে সরাসরি থাকতে হবে বা দুই কাতার পিছনে হলে অসুবিধা হবে- এমন কোনো নির্ধারণ নেই।