hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

প্রশ্ন-২২: আমার একাউন্টে ৫০ হাজার টাকা আছে। ওটার যাকাত দিতে হবে কি না?

উত্তর: জি, আপনার এই পঞ্চাশ হাজার টাকা যদি পূর্ণ বছর থাকে, ৩৫৪ দিনের চান্দ্র বছর যদি অতিক্রম করে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। কারণ যাকাতের নিসাব। সোনা বা রূপা দ্বারা হয়। এবং রূপার দাম যেহেতু কম এজন্য রূপাকেই আমরা বেজ ধরব। তাতে আপনি যাকাত দানকারী হয়ে যাবেন আর গরিবেরও অধিকার বেড়ে যাবে। এজন্য সাধারণভাবে সাড়ে বায়ান্ন তোলা রূপা আমাদের বর্তমান বাজারে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় পাওয়া যায়। তাই পঞ্চাশ হাজার টাকা থাকলে আপনাকে যাকাত দিতে হবে।